Games

Custom Widget

banner image

ঘামাচি দূর করার কিছু ঘরোয়া করনীয়


বেশ কিছুদিন ধরেই কাঠফাটা রোদ আর প্রখর তাপ ওষ্ঠাগত প্রাণ। বৃষ্টির দেখা নেই। এই গরমে ডায়েরিয়া, কলেরা, এলার্জি, ঘামাচি, জ্বরসহ বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। তবে গরমে একটি সমস্যা খুব বেশি দেখা দেয় তা হল ঘামাচির সমস্যা।

ঘামাচির কারণে শরীর চুলকায়। কাপড় পরে শান্তি পান না আপনি। ঘামাচির সমস্যা অনেকের থাকলেও বেশিরভাগ মানুষই জানেন না যে ঘামাচি তাড়াতে ঘরোয়া উপায়ই যথেষ্ট।


আপনি চাইলে প্রাকৃতিক উপায়ে তাড়াতে পাড়েন ঘামাচি। কিছু উপাদান রয়েছে যেমন- টুকরো বরফ, অ্যালোভেরা, চন্দনের গুঁড়ো ও হলুদ গুঁড়ো ঘামাচি তাড়াতে বেশ কার্যকর।

ঘামাচিতে আমরা সাধারণত বাজার থেকে কিনে আনি বিভিন্ন ধরনের পাউডার। কিছু পাউডার বা সাবান এই সমস্যা থেকে দূর করতে পারে বলে প্রস্তুতকারী সংস্থারা দাবি করলেও, তাতে নানা রাসায়নিক মেশানো থাকে। ফলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।
কয়েকটি উপায়ে ঘামাচি থেকে নিরাময়ের কয়েকটি ঘরোয়া উপায় জানানো হলো পাঠকের জন্য-
কাঁচা আম :- কাঁচা আম সবচেয়ে ভালো একটি খাবার ফল যা আপনার শরীরকে খুব কার্যত ভাবে শীতল রাখবে এবং ঘামাচির জ্বালা এবং চুলকানি থেকে রক্ষা করবে।দুইটি কাঁচা আম দুই কাপ পরিমাণ গরম জলে সিদ্ধ করুন যতক্ষন না পর্যন্ত আম গুলো নরম হয়। এইবার সিদ্ধ হওয়া আম গুলো ঠান্ডা হওয়ার পর জল থেকে তুলে নিন এবং আম গুলো কে চিপিয়ে রস বের করুন। আমের রস ঠান্ডা খাবার জলে মিশান, সাথে লবণ এবং চিনি আপনার স্বাদ অনুযায়ী মিশিয়ে নিন। দৈনিক এক বা দুই বার পান করুন এক সপ্তাহ পর্যন্ত যা আপনার হিলিং প্রসেস বৃদ্ধি করতে সাহায্য করবে।
লেবুর রস :- প্রতিদিন কমপক্ষে ৩-৪ গ্লাস লেবুর শরবত পান করুন একটু বেশি করে লেবু মিশিয়ে। এটি ঘামাচি নিরাময়ে কাজ করবে স্রেফ জাদুর মতোই!

নিম পাতা: ঘামাচি দূর করা এক ভালো উপায় হলো নিমপাতা বেটে শরীরে লাগানো। এরপর শুকানো পর্যন্ত অপেক্ষা করে ঠাণ্ডা পানিতে গোসল করতে হবে। নিমপাতার এন্টি ব্যাকটেরিয়াল উপাদান শরীর থেকে ঘামাচির জীবানু দূর করতে সহায়তা করে। এজন্য আপনি গরমের পুরো মৌসুম ঘামাচি মুক্ত থাকতে সপ্তাহে ২ থেকে ৩ বার নিম পাতা ব্যবহার করতে পারেন।।
বরফ: ঘামাচি আক্রান্ত জায়গায় খুব ভালোভাবে বরফ ঘষে নিন। দিনে দু থেকে তিন বার বরফ ঘষলে ঘামাচি দূর হবে সহজেই।
ঘামাচি তাড়াতে অ্যালোভেরা ভালো কাজ করে। ঘামাচির উপর শুধু অ্যালোভেরার রস বা হলুদের সঙ্গে অ্যালোভেরার রস মিশিয়ে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
ঘামাচি দূর করার কিছু ঘরোয়া করনীয় ঘামাচি দূর করার কিছু ঘরোয়া করনীয়  Reviewed by Jasin on May 01, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.