বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান কাজ হল, বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণা, উন্নয়ন, সম্প্রসারণ ও সফল ব্যবহারের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নতি সাধন করা।
বিজ্ঞান ও প্রযুক্তি (Science and Technology) একটি সমৃদ্ধ সংস্কৃতির লালনভূমি হিসেবে বাংলাদেশ অতি প্রাচীনকাল থেকেই সুপরিচিত। মৌসুমি জলবায়ু আর উর্বর বদ্বীপীয় পাললিক ভূমিসমৃদ্ধ ভারতীয় উপমহাদেশের এ অঞ্চলে বিজ্ঞান ও ললিতকলারও বিকাশ ঘটে। আবার ভৌগোলিক সুবিধাও এ অঞ্চলের ছিল, অর্থাৎ ভারতের উত্তর-পূর্ব অংশ তথা ভারতে বৈদেশিক আক্রমণের প্রচলিত পথ থেকে অনেক দূরে ছিল বাংলাদেশের অবস্থান।
ইংরেজ শাসন থেকে স্বাধীনতা লাভের সময় পাকিস্তানে মাত্র দুটি সাধারণ বিশ্ববিদ্যালয় ছিল- পশ্চিম পাকিস্তানে ১৮৮২ সালে প্রতিষ্ঠিত পাঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং পূর্ব পাকিস্তানে ১৯২১ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়কে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধাঁচে গড়ে তোলার চেষ্টা করা হয়। যুক্তিসংগত কারণেই কখনও কখনও এটিকে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবেও আখ্যায়িত করা হতো, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে বিজ্ঞান, শিল্প ও সাহিত্যের অনেক খ্যাতনামা ব্যক্তিত্ব। এই বিশ্ববিদ্যালয় ছিল তৎকালীন ভারতীয় উপমহাদেশের বাংলা অংশের মুসলিম পুনর্জাগরণ ও সাহিত্য-সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৈজ্ঞানিক কর্মকান্ড ও চর্চা অপেক্ষাকৃত ধীর গতিসম্পন্ন ছিল। পাকিস্তান সরকার তার মোট জাতীয় উৎপাদনের মাত্র ০.১ শতাংশ বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বরাদ্দ রাখে, যার মাত্র এক দশমাংশেরও কম পেত পূর্ব পাকিস্তান। পর্যাপ্ত বরাদ্দের অভাব এবং জাতীয় সম্পদ পারমাণবিক যুদ্ধোপকরণ অর্জনের উদ্দেশ্যে ব্যয় সংক্রান্ত পাকিস্তান সরকারের ভ্রান্ত বিজ্ঞান নীতির কারণে এতদঞ্চলের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অগ্রগতি ছিল খুবই সামান্য।

বিজ্ঞান ও প্রযুক্তি (Science and Technology)
Reviewed by Jasin
on
April 24, 2019
Rating:
Reviewed by Jasin
on
April 24, 2019
Rating:

Nc
ReplyDelete